ঢাকাSaturday , 11 November 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে মাগুরায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দেশ সময়
November 11, 2023 2:25 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি।। মাগুরায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন,
মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি নির্বাচনকে বানচালের চেষ্টা করছে,আমাদের সজাগ থাকতে হবে। আগামী দিনে দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো বিকল্প নাই, আওয়ামীলীগের কোনো বিকল্প নাই। আগামী নির্বাচন অতি সন্নিকটে, সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গত শুক্রবার বিকালে মাগুরার শ্রীপুর সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উনয়ন জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সাইফুজ্জামান শিখর।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশীদ মুহিতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু,সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সৈয়দ শরিফুল ইসলাম, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ—সভাপতি মাকসুদুল ইসলাম, সিনিয়র প্রকৌশলী তাসনীম আক্তার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরকার হারুণ অর রশিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমান, পঙ্কজ কুমার সাহা, জেলা কৃষক লীগের সভাপতি মঈনুল ইসলাম পলাশ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে মাগুরা একটি স্মরণীয় জেলা। সকলেই বিশ্বাস করে এই এলাকার মানুষেরা জাতির পিতার আদর্শকে ধারন করে। মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করে ও ভালোবাসে। আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। ১০০টি ইকোনমিক জোন তৈরি হচ্ছে, পদ্মা সেতু নির্মাণের ফলে মাগুরা থেকে ঢাকার দূরত্ব অনেক কমে গেছে। এখন মানুষ সকালে ঢাকা গিয়ে কাজ সেরে বিকালে বাড়ি ফিরে আসতে পারে। মাগুরা একটি ঐতিহ্যবাহী এলাকা, সকলে জানে,এটি আওয়ামীলীগের দূর্গ। পরে শ্রীপুর উপজেলার ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিভিন্ন প্রকল্পের ফলক উন্মোচন করেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।