ঢাকাFriday , 20 October 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মা-ইলিশ রক্ষায় বিশেষ অভিযান, দুমকিতে ৩ নৌকাসহ ৩৮ হাজার ৫শ’ মিটার কারেন্ট জাল জব্দ

দেশ সময়
October 20, 2023 6:20 pm
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে মৎস্য বিভাগের মা-ইলিশ সংরক্ষণ অভিযানে ৩ টি নৌকাসহ ৩৮ হাজার ৫শ’ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ কৃত কারেন্টজাল গুলোর বর্তমান বাজারমূল্য ৯লক্ষ ৬২হাজার ৫’শ টাকা যা আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, গত ১২ অক্টোবর থেকে ১৯ অক্টোবর বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার পায়রা, পাতাবুনিয়া, কদম তলা, পাংসিঘাট নদীতে একটানা বিশেষ অভিযানে নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ইলিশ শিকারে নামায় ৩টি জেলের নৌকাসহ অন্তত: ৩৮হাজার ৫’শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তবে অভিযানের ট্রলার দেখে নৌকা জাল ফেলে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আল ইমরান, মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, ফিল্ড মোঃ সাইফুল ইসলাম ও থানা পুলিশ টিম অভিযানে অংশ নেন।
মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান, প্রজনন মৌসুমে প্রশাসনের বিশেষ অভিযান আগামী ২নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। নির্বাহী মেজিষ্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের টিমের পাশাপাশি সার্বক্ষনিক পুলিশ, কোস্ট গার্ডের অভিযান চলবে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar