ঢাকাSaturday , 21 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দেশ সময়
June 21, 2025 8:39 pm
Link Copied!

মালয়েশিয়ায় হয়ে গেল প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব। শনিবার (২১ জুন) বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দেশটির পাহাং প্রদেশের কুয়ান্তানে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

Advertisement

মালয়েশিয়ায় গত ৭ জুন ঈদুল আজহা উদযাপিত হয়। প্রায় দুই সপ্তাহ পর শনিবার প্রবাসী বাংলাদেশিদের একাংশ নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন। অনুষ্ঠানে অংশ নেন প্রায় দুই শতাধিক প্রবাসী। 


ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাইকমিশনার মোঃ শামীম আহসান। দূতাবাসের অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ফার্ম মালিকদের প্রতিনিধি সাইফুল আমিরুল মোহাম্মদ বিন গাজালী, সফল বাংলাদেশি উদ্যোক্তা অলি ইসলাম এবং বিভিন্ন রেমিটেন্স হাউজের প্রতিনিধিরা।

Advertisement

অনুষ্ঠানে নিজের বক্তব্যে প্রবাসীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন হাইকমিশনার মোঃ শামীম আহসান। সেই সঙ্গে ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকারের গৃহীত নানা কর্মসূচির কথা তুলে ধরেন। 

হাইকমিশনার জানান, ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার প্রবাসীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। হাইকমিশন পাসপোর্ট, ভিসা, কনসুলার ও কর্মসংস্থান সংক্রান্ত সকল সেবা আন্তরিকতার সাথে প্রদান করছে।

Advertisement

তিনি আরও জানান, মালয়েশিয়ার প্রত্যন্ত প্রদেশগুলোতে বসবাসকারী প্রবাসীদের সুবিধার জন্য ডিজিটাল ও পোস্ট অফিসের মাধ্যমে সেবা দেয়া হচ্ছে এবং ছুটির দিনগুলোতে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবাও চালু আছে। কুয়ান্তানে নিয়মিত কনস্যুলার ক্যাম্পের মাধ্যমে পাসপোর্টসহ অন্যান্য সেবা দেয়া হচ্ছে এবং তা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি। 

প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে হাইকমিশনার বলেন, বৈধ পথে রেমিট্যান্স দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে। এছাড়া আরও অনেকেই বক্তব্য দেন। বক্তারা বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন এবং মালয়েশিয়ার আইন মেনে চলা ও কষ্টার্জিত অর্থের সঠিক ব্যবহারের জন্য ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর গুরুত্ব তুলে ধরেন। 

মালয়েশিয়ার ফার্ম মালিকদের প্রতিনিধিরা বাংলাদেশি শ্রমিকদের কর্মদক্ষতার প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রবাসীরাও তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া হাইকমিশনারের কাছে তুলে ধরেন এবং হাইকমিশনার সেগুলো সমাধানে হাইকমিশনের নিরন্তর চেষ্টার কথা জানান।

আলোচনা শেষে প্রবাসী শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এরপর হাইকমিশনার প্রবাসী কর্মীদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং তাদের হাতে সৌজন্যমূলক ঈদ উপহার তুলে দেন। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar