ঢাকাWednesday , 26 July 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদকের সাথে আপোষ নয় মাগুরা ২ আসনের এমপি ড. বীরেন শিকদার

দেশ সময়
July 26, 2023 4:11 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরা মহম্মদপুরে বুধবার উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা মিটিংএ মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে বলেন, মাদকের জিরো টলারেন্স করতে, মাদকের সাথে কোন আপোষ হবেনা। তিনি বলেন মাদকের পরিমান বেড়েই চলছে মাদক দমনে পুলিশকে বিশেষ ভূমিকা পালন করতে বললেন তিনি। কেহ যেন মাদক, জুয়াড়ীদের ব্যাপারে কোন প্রকার কোন তদবির বা সুপারিশ না করতে পারে সে ব্যাপারে কঠোর হবার নির্দেশ দেন।
এ সময় আরো বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ বোরহান উল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মকছেদুল মোমিন বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন প্রমূখ।
আইনশৃংখলা মিটিংয় শেষে মাসিক সমন্বয় সভা ও উপজেলা পরিষদের ৯ কোটি ৪৮ লক্ষ ১৭ হাজার টাকার বাজেট পেশ করা হয়েছে বলে জানাগেছে ।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar