ঢাকাFriday , 23 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরা পৌরসভায় উন্মুক্ত বাজেট ঘোষণা

দেশ সময়
June 23, 2023 9:39 am
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরা পৌরসভায় উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২৩-২০২৪ অর্থবছরে জন্য ৭৪ কোটি ৩৮ লক্ষ ৯ হাজার ৮২০ টাকার এ বাজেট ঘোষণা করা হয়। এরমধ্যে ১৫ কোটি ২২ লক্ষ ৮৩ হাজার ৮২০ টাকার রাজস্ব বাজেট এবং ৫৯ কোটি ১৫ লক্ষ ২৬ হাজার টাকা উন্নয়ন বাজেট। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিক, পৌর কাউন্সিলরগণ এবং পৌর সভার বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু নাসের বেগ জেলা প্রশাসক মাগুরা। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদ, এনডিসি আলাউদ্দিন কাদের, সহকারি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম সারোয়ার, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভি দাস, পৌর সচিব রেজাউল ইসলাম, প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা উদায় শঙ্কর রায়, জাতীয় মহিলা পরিষদ নেত্রী লিপিকা দত্ত, এনজিও কর্মী আবু ইমাম বাকের সহ অন্যরা।
মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল জানান, বাজেটে আগামী ২০২৩-২৪ অর্থ বছরের জন্য পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে নিজস্ব তহবিল ও সরকারি অনুদানসহ এ ব্যয় নির্ধারণ করা হয়। বাজেটে নবগঙ্গা নদী পাড়ে ওয়াক ওয়ে নির্মান প্রকল্পসহ সংস্থাপন ব্যয়ের পাশাপাশি পৌরসভার নিজস্ব তহবিল থেকে রাস্তাঘাট প্রসস্তকরন, জানজট নিরশন, ব্রীজ, পুল-কালভার্ট নির্মাণ ও মেরামতসহ বিভিন্ন প্রকল্প রাখা হয়েছে। অর্থনৈতিক প্রতিকুলতা মাথায় রেখে বাজেট প্রনয়ন করা হয়েছে। নাগরীকদের সেবার মানষিকতা রেখে বাজেট প্রনয়ন করা হয়েছে। জনস্বাস্থ্যের উন্নয়ন কল্পে নানা প্রকল্পের পাশাপাশি দূর্যোগে ত্রাণ বিতরণ ছাড়াও সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচীতেও পৌরসভা ব্যাপক ভূমিকা রাখবে বলে বাজেটে জানানো হয়।
উন্মুক্ত এ বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ, বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহাদত হোসেন মাসুদ বক্তব্য রাখেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar