ঢাকাSunday , 23 July 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় পারিবারিক দ্বন্দ্বে দ্বিতীয় স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু

দেশ সময়
July 23, 2023 11:30 am
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরায় পারিবারিক দ্বন্দ্বের জের ধরে দ্বিতীয় স্ত্রীর ছুরিকাঘাতে লাভলু দাস (২৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পর পুলিশ তার স্ত্রী স্মৃতি দাসকে আটক করেছে।
মাগুরা শহরের নিজনান্দয়ালী গ্রামের তপন দাসের পুত্র লাভলু দাস। সে মাগুরা পৌরসভার সাজিয়ার ঢালে সেলুনের কাজ করতো।
জানাগেছে,, লাভলু দাস প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঝিনাইদহের হরিনাকুন্ডর সাচিলাপুর গ্রামের লক্ষ্মী দাসকে বিবাহ করেন। সেখানে তার দুটি ছেলে- মেয়ে রয়েছে । কিছুদিন পূর্বে প্রথম স্ত্রীর অজান্তে দ্বিতীয় বিবাহ করেন তার খালাতো বোন স্মৃতি দাসকে।
বিবাহের পর থেকে তারা মাগুরা সাহাপাড়ায় বসবাস করতেন। এ বিবাহে পরিবারের সম্মতি না থাকায় উভয়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় । সংসারে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে ছিলো। রবিবার সকালে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এবং আক্রমণ চলতে থাকে। এ সময় তার স্ত্রী স্মৃতি দাস ফুলকাটা চাকু দিয়ে তার বুকে আঘাত করলে লাভলু দাশ গুরুতর হন। এ ঘটনার পর প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মাগুরা-২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) দেবাশীষ কর্মকার জানিয়েছেন,তারা উভয়ের উপর হামলা চালিয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। লাভলু দাস মারা গেলেও স্মৃতি দাসও কমবেশি আহত হয়েছে। মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় স্মৃতি দাসকে পুলিশ আটক করেছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।