ঢাকাTuesday , 11 July 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে ভাংচুর-লুটপাটে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সাইফুজ্জামান

দেশ সময়
July 11, 2023 7:08 am
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সাইফুজ্জামান শিখর। সোমবার বিকালে বরিশাট গ্রামে ক্ষতিগ্রস্তদের বাড়িতে যান। এবং তাদের সাথে কথা বলেন । তারা তাদের দুঃখ কষ্টের কথা তুলে ধরেন মাগুরা-১ আসনের এমপি এ্যাডঃ সাইফুজ্জামান শিখর আবেগ আপ্লূত হয়ে, সহযোগিতা করার আশ্বাস দেন। । দু পক্ষকে ভাংচুর লুটপাটের থেকে বেরিয়ে এসে শান্তিপূর্ণ জীবন যাপনের জন্য আহবান জানান ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডঃ শাখারুল ইসলাম শাকিল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান স্বপন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ রেজাউল ইসলাম, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম, শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মোল্লা, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান ফজলুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar