ঢাকাWednesday , 15 November 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রত্যাবর্তন ও শিক্ষা উপকরণ বিতরণ

দেশ সময়
November 15, 2023 6:15 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি।। মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপুরে প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রত্যাবর্তন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপকরণ বিতরণ করেন ।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রোকনুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল আলম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা,সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু,প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান খান । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার শরিফুল ইসলাম ।
আলোচনা সভা শেষে উপজেলার-১০টি বিদ্যালয়ের ঝরে পড়া-১১ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয় বলে জানাগেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।