ঢাকাSunday , 25 June 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার বিনোদপুরে নির্মিত হচ্ছে মহাশ্মশান পরিদর্শনে জেলা প্রশাসক

দেশ সময়
June 25, 2023 9:46 am
Link Copied!

বিশ্বজিৎ সিংহ রায়, মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরা মহম্মদপুরের বিনোদপুর ইউনিয়নে ভাবনপাড়ায় খুলনা বিভাগের প্রথম মডেল মহাশ্মশান নির্মিত হচ্ছে । গত ২৪জুন এ মহাশ্মশান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
এই প্রকল্পটির বিশেষত্ব হলো এটি অত্যাধুনিক নকশায় তৈরী খুলনা বিভাগের প্রথম মডেল মহাশ্মশান। এছাড়াও, এই প্রকল্পে ব্যবহৃত ইউনিব্লক ও অন্যান্য সরঞ্জামাদী হবে অধিকতর টেকসই ও মান সম্পন্ন।
মহাশ্মশানটি নবগঙ্গা নদীর তীরে বিনোদপুর ইউনিয়নের ভাবনপাড়া মৌজায় অবস্থিত। সংযোগ সড়কসহ মোট ২৩.৫ শতক জমির উপর মহাশ্মশানটি অবস্থিত।
স্থানীয় সরকার বিভাগের গ্রামীণ সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পটির মোট প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে দুই কোটি আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার নয়শত নিরানব্বই টাকা।
এছাড়া, প্রকল্পটির চুক্তি মূল্য ধরা হয়েছে দুই কোটি ছাব্বিশ লাখ ছিয়াশি হাজার নয়শত চার টাকা একাশি পয়শা।
ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাইফুল হাসান জোয়ার্দার, বড়বাজার, চুয়াডাঙ্গাকে প্রকল্পটির কার্যাদেশ প্রদান করা হয়েছে।
মহাশ্মশান পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাদ্দাম হোসেন, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, মহাশ্মশান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।