ঢাকাFriday , 29 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় জেলা প্রশাসকের কার্যালয়ের-২জন পেলেন মাস সেরা স্টাফ স্বীকৃতি ও পুরস্কার

দেশ সময়
December 29, 2023 8:58 am
Link Copied!

মাগুরা প্রতিনিধি।। মাগুরায় জেলা প্রশাসকের কার্যালয়ের-২জন স্টাফ পেলেন মাস সেরা স্টাফ স্বীকৃতি ও পুরস্কার। গত ২৭ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের অনুষ্ঠিত মাসিক স্টাফ সমন্বয় সভায় মাস সেরা স্টাফ দের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এরা হলেন
মোঃ শেখ ফরিদ।তিনি ৩১ ডিসেম্বর, ১৯৯৩ মাগুরা সদর উপজেলার আঠার খাদা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিং-মৃত আবুল কালাম বিশ্বাস।তিনি ১৮ জুন, ২০১৭ ইং জেলা প্রশাসকের কার্যালয়ে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদে যোগদান করেন এবং কর্ম জীবন শুরু করেন। শুরুতে তিনি উপজেল (ভূমি) অফিস,শ্রীপুর,মাগুরায় দায়িত্ব পালন করেন। পরে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, শ্রীপুর জুডিশিয়াল মুন্সিখানা শাখা রাজস্ব মুন্সিখানা শাখা শিক্ষা ও কল্যাণ শাখা এবং প্রবাসী কল্যাণ শাখায় দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা( ভূমি) অফিস শ্রীপুর, মাগুরায় (প্রেষণে) ভূমি অধিগ্রহণ শাখা,জেলা প্রশাসকের কার্যালয় মাগুরাতে কর্মরত আছেন।বিকাশ চন্দ্র গয়ালী। তিনি ০৫ জুলাই, ১৯৮৪ ইং জেলার সদর উপজেলার কাটাখালী গ্রামে জন্মগ্রহণ করেন।তাঁর পিং- মৃত বিনোদ চন্দ্র গয়ালী,
তিনি ২৮ জুন, ২০০৬ ইং জেলা প্রশাসকের কার্যালয়ে মালি পদে যোগদান করে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের শুরুতে সে মাগুরা সার্কিট হাউজে দায়িত্ব পালন করেন। তিনি ১৭ বছর কর্মজীবনের ১৩ বছরই মাগুরা সার্কিট হাউজে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে (প্রেষণে) কর্মরত আছেন।এদিকে মাস সেরা স্টাফ নির্বাচিত হওয়ায় তাদের-২ জনকে ফুলেল শুভেচ্ছা জানান, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। উভয়ের হাতে একটি সার্টিফিকেট,একটি ক্রেস্ট ও প্রণোদনা তুলে দেন জেলা প্রশাসক।কাজের স্বীকৃতি স্বরূপ তাদের ছবি ও কাজের সংক্ষিপ্ত বিবরণ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রদর্শনী বোর্ডে মাস-ব্যাপী প্রদর্শন করা হবে বলে জানাগেছ

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar