ঢাকাTuesday , 14 November 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে সর্বজন শ্রদ্ধেয় পুরোহিত কার্তিক চন্দ্র ভট্টাচার্য পরলোকে

দেশ সময়
November 14, 2023 11:58 am
Link Copied!

বিশ্বজিৎ সিংহ রায়, মাগুরা প্রতিনিধি।। মাগুরা মহম্মদপুরে নহাটা শ্মশান কালী বাড়ির পুরোহিত সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ ব্যক্তিত্ব কার্তিক চন্দ্র ভট্টাচার্য (৯৬) আর নেই। রবিবার দিবাগত রাত ১২ টায় ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন। তিনি মৃত্যুকালে স্ত্রী,৪-পুত্র,৪-কন্যা নাতি-নাতনি সহ অসংখ্য গুণীজন রেখে গেছেন। জানাগেছে,ব্রেইন স্ট্রোক করলে তাকে দ্রুত মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বাড়িতে আনা হলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।সোমবার দুপুরে উপজেলার নহাটা শ্মশান কালী বাড়িতে তাঁর কর্মস্থলে মৃত দেহ আনা হলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের প্রিয় ব্যক্তিত্ব কার্তিক চন্দ্র ভট্টাচার্যের মুখ খানি দেখতে ভিড় জমাতে দেখা যায়। ওই দিন দুপুরে নবগঙ্গা নদীর তীরে নহাটা শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়। দীর্ঘ ৪১-বছর ধরে তিনি নহাটা শ্মশান কালী বাড়ির পুরোহিত হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর মৃত্যুতে এলাকার রাজনৈতিক সামাজিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।