বিশ্বজিৎ সিংহ রায় মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে বিনোদপুর বাজারে এক ব্যাকারি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে । ২৬ জুন বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই ব্যাকারি ব্যবসায়ী নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী করছিলেন। এছাড়া তিনি দেশীয় অন্য একটি ব্যান্ডের প্যাকেটে নিজের পণ্য মোড়কজাত করে বিক্রয় করতেন। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানাগেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
