ঢাকাThursday , 13 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য, দাবি পুলিশের

দেশ সময়
August 13, 2026 2:37 pm
Link Copied!

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া প্রচারণাকে অসত্য, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ পুলিশ।

Advertisement

বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের প্রচারণা নিছক কল্পনাপ্রসূত এবং এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭ আগস্ট ২০২৬, শুক্রবার, স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সদর থানার আওতাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। একই মসজিদে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)ও জুমার নামাজ পড়েন।

Advertisement

পুলিশ বলছে, ওসি মন্ত্রীর জুতা বা স্যান্ডেল বহন করছেন—এমন প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে বলে তারা মনে করছে।

বাংলাদেশ পুলিশের ভাষ্য, মসজিদে প্রবেশের সময় ওসি নিজের জুতা খুলে ভেতরে প্রবেশ করেন। নামাজ শেষে তিনি নিজের জুতা হাতে নিয়ে মসজিদ থেকে বের হন। এ সময় মসজিদের প্রবেশপথে স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা রাখা ছিল।

Advertisement

ভেরিফায়েড ফেসবুক পেজের ওই পোস্টে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশকে হেয় করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, যা দুঃখজনক ও অনভিপ্রেত।

এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।