ঢাকাSunday , 6 August 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

দেশ সময়
August 6, 2023 6:25 am
Link Copied!

মো: গোলাম মাওলা, ঝালকাঠি প্রতিনিধি: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ গণ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন ঝালকাঠি গনঅধিকার পরিষদের নেতাকর্মীরা। (৫ আগস্ট)শনিবার বিকালে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার গণঅধিকার পরিষদের প্রধান কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মানববন্ধন শুরু হয়।

Advertisement

মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে যুবঅধিকার পরিষদের সভাপতি মো ফয়সাল আহম্মেদ বলেন, নুরুল হক নুরকে আইসিইউতে পাঠিয়েও তার মুখ বন্ধ করা যাবে না। বিন ইয়ামিন মোল্লাকে জেলে ঢুকিয়ে নেতৃবৃন্দকে দুর্বল করা যাবেনা। আমরা যতো বার হাসপাতাল যাবো, সুস্থ হয়ে আবার রাজপথে ফিরে আসবো। জেলে নিলে মুক্তি নিয়ে আবার সংগ্রামে ঝাপিয়ে পড়বো। আমাদের জীবন যৌবন সংগ্রাম ও ন্যায় প্রতিষ্ঠার জন্য।

অধিকার ও মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠা করতে আমরা জীবন দিতে ,রক্ত দিতে প্রস্তুত আছি।

Advertisement

এ সময় আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা গণঅধিকার পরিষদের ছাত্র, যুব,শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দরা।

ঝালকাঠি যুবঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক সজিব তালুকদার তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভিপি নুরুল হক নূরের উপর হামলা কারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না হলে বাংলাদেশ ছাত্র,যুব, শ্রমিক, প্রবাসী সহ গনঅধিকার পরিষদ সারাদেশব্যাপী কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবে।’
তাছাড়াও বিন ইয়ামিন মোল্লা কে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে।

তিনি আরো বলেন, ‘এত বছরেও বাংলাদেশ স্বাধীন হতে পারেনি। তারই প্রমাণ ভিপি নূরের উপর হওয়া হামলা।
ভিপি নুরুল হক নূরের উপর হামলা।

এ সময় আরো বক্তব্য রাখেন ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।