ঢাকাThursday , 15 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভারতের বিরুদ্ধে অভিযানকে একাত্তরের প্রতিশোধ বললেন শেহবাজ

দেশ সময়
May 15, 2025 12:07 pm
Link Copied!

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার মধ্যে এক বক্তব্যে দাবি করেছেন, ভারতীয় লক্ষ্যবস্তুর ওপর পাকিস্তানের হামলা ১৯৭১ সালের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ হিসেবে এসেছে। খবর দ্য ডনের।

Advertisement

গত বুধবার (১৪ মে) সীমান্তবর্তী পাশরুর সেনাঘাঁটিতে সেনাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘তোমরা একাত্তরের বদলা নিয়েছো… এখন পুরো জাতি তোমাদের পাশে আছে।’

পাহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানের ভেতরে হামলা চালায়। এর জবাবে পাকিস্তান ‘বুনিয়ান-উন-মারসুস’ নামে পাল্টা হামলা চালায়। শেহবাজ জানান, পাকিস্তানের এই হামলায় ভারতের ২৬টি সামরিক স্থাপনা, বিমানঘাঁটি ও যুদ্ধবিমান লক্ষ্যবস্তু হয়। পাকিস্তান দাবি করছে, তারা একাধিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

Advertisement

শেহবাজ ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আবার হামলা করলে ভারত সবকিছু হারাবে। আমরা যুদ্ধের জন্যও প্রস্তুত, আবার শান্তিপূর্ণ আলোচনার জন্যও। পছন্দ ভারতের।’

তিনি আরও বলেন, পানি আমাদের জন্য ‘রেড লাইন’। যদি আমাদের নীলম-ঝেলম প্রকল্প ধ্বংস হতো, তাহলে আমরা বাগলিহারসহ ভারতের বড় বড় বাঁধ উড়িয়ে দিতাম।

Advertisement

তবে যুদ্ধের সঙ্গে শান্তির কথাও বলেন তিনি। কাশ্মীর ও পানির সমস্যায় আলোচনার প্রস্তাব দিয়ে বলেন, ‘এসো, আগুন নেভাই। বসে কথা বলি।’

দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে জাতিসংঘের সক্রিয় ভূমিকা চেয়েছেন শেহবাজ শরিফ। তিনি বলেন, এ অঞ্চলে উত্তেজনা কমাতে জাতিসংঘকে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে হবে।

এই রিপোর্ট আন্তর্জাতিক রাজনীতি, প্রতিরক্ষা বিশ্লেষণ ও দক্ষিণ এশিয়ার কূটনীতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।