শুক্রবার (২৩ মে ২০২৫) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে ব্রিজ বিশ্বকাপে কোয়ালিফাইং দলকে সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব মোঃ হিরোজ্জামান, অতিরিক্ত সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
তিনি বলেন ব্রিজ খেলোয়াড়দের এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং বেশি বেশি ব্রিজ খেলোয়াড় তৈরি করার জন্য বলেন।
তিনি আরো বলেন, ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্রিজ খেলোয়ারদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবেন ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন: সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, প্রেসিডেন্ট: দাবা ফেডারেশন।
সভাপতিত্ব করেন: সৈয়দ মাহবুবুর রহমান, প্রেসিডেন্ট, বাংলাদেশ ব্রিজ ফেডারেশন।

অনুষ্ঠানের শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
