ঢাকাSunday , 24 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়ে নির্দেশনা আদালত দেবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশ সময়
November 24, 2024 3:42 pm
Link Copied!

ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়ে আদালত থেকে যে নির্দেশনা আসবে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ভুয়া ও মিথ্যা মামলা হচ্ছে তা সত্য। যারা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা মামলায় কেউ যেন হয়রানির শিকার না হয়, সে জন্য জেলায় জেলায় কমিটি করা হবে।

Advertisement

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নতি হচ্ছে, যা কেউ অবনতির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অবসরপ্রাপ্ত পুলিশ ও আনসারের মধ্যে থেকে ট্রাফিকিংয়ে অভিজ্ঞ ও দক্ষ লোককে চুক্তিভিত্তিকভাবে কমিউনিটি পুলিশিংয়ের মতো কিছুদিনের জন্য নিয়োগ দেওয়া হবে। আপাতত ঢাকায় ৫০০ জন নেওয়া হতে পারে। সঙ্গে শিক্ষার্থীরাও থাকবে আগের মতো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।