ঢাকাSaturday , 22 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ

বিসিবির কোয়ালিফাই আম্পায়ার নির্বাচিত হলেন রাঙ্গামাটির তৌহিদুল ইসলাম ও আল মাহমুদ ইমরোজ

Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর অধীনে “আম্পায়ার কোয়ালিফাইং” কোর্সের ফলাফল অনুযায়ী কোয়ালিফাইং আম্পায়ার হলেন, রাঙ্গামাটির তৌহিদুল ইসলাম ও আল মাহমুদ ইমরোজ।

Advertisement

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে অনুষ্ঠিত আম্পায়ার কোয়ালিফাইং কোর্সের (স্পেশাল ব্যাচ) বিসিবি আম্পায়ার কমিটির চেয়ারম্যান মির্জা ইয়াসির আব্বাস স্বাক্ষরিত এক আদেশে এই চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

বিসিবির অধীনে জুন ২০২৬ এর বিশেষ কোর্সে সারাদেশের অংশগ্রহণকারী ৪৫ জন আম্পায়ার ৫ দিনব্যাপী এই কোর্সে অংশগ্রহণের সুযোগ পান। এর মধ্য থেকে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩৬ জন। এতে মেধা তালিকা অনুযায়ী মো. তৌহিদুল ইসলাম ২০তম এবং আল মাহমুদ ইমরোজ অর্জন করেছে ৩৫তম স্থান।

Advertisement

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে “আম্পায়ার কোয়ালিফাইং” কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই বছর পরীক্ষায় চৌদ্দ হাজার ছয়শত জনের অধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং সেখান থেকেই পরবর্তীতে এই ৪৫ জনকে চূড়ান্তভাবে কোর্সের জন্য আমন্ত্রণ জানায় বিসিবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।