ঢাকাSaturday , 7 December 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের মানুষকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে ভারত: ডা. জাহিদ

দেশ সময়
December 7, 2024 5:10 pm
Link Copied!

ভারত বাংলাদেশের মানুষকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করতে ভারত ও পতিত আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা করেছে ভারতের উগ্রবাদীরা।’

নিজের দেশে সংখ্যালঘুরা নির্যাতিত, সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিশ্চুপ বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। ‘ভারত বাংলাদেশের মানুষকে বিপথগামী করার চেষ্টা করছে। উসকানি দিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। বাংলাদেশের মানুষকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে।’ 

Advertisement

জনগণ কোনও ষড়যন্ত্র মেনে নেবে না উল্লেখ করে ডা. জাহিদ হোসেন বলেন, ‘খুন, লুটপাট আর নির্যাতনের কারণে বিচারের মুখোমুখি হবে ভেবেই আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ভয়েস অব টাইমসের উদ্যোগে এক প্রতিবাদী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভয়েস অব টাইমসের সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির এডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিউজে) সভাপতি শহিদুল ইসলাম, জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ, এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট পারভেজ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মহসীন হোসেন। 

উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশিদুল হক, জাতীয় প্রেসক্লাবের নির্বাহী সদস্য মমিন হোসেন, রমনা থানা জামায়াতের সাবেক আমির আব্দুস সাত্তার সুমন, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি শাহাজা সৈয়দ মো. ওমর ফারুক পীরসাহেব।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ ফারুকুল ইসলাম বলেন, ওরা আমাদের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করেনি, ওরা আমাদের কলিজায় আগুন লাগিয়েছে। দূতাবাসে হামলা ও আগ্রাসন বাংলাদেশের ১৮ কোটি মানুষ জীবন দেবে কিন্তু পরাজিত হবে না। আমরা ভারতের গণমাধ্যম ও রাজনৈতিক নেতাদের বাংলাদেশ বিরোধী প্রচারণার তীব্র নিন্দা জানাই এবং এর প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিজিপি নেতা সুভেন্দু ও আর বাংলার কুলাঙ্গার সাংবাদিক ময়ুকের প্রতিকী ছবিতে অগ্নিসংযোগ করেছি, ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করা না হলে কঠিন জবাব দিবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।