ঢাকাSunday , 23 July 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে মহাসড়ক অবরোধ করলো শ্রমিকরা

দেশ সময়
July 23, 2023 6:23 pm
Link Copied!

বরিশাল প্রতিনিধি: বরিশালে সোনারগাঁও টেক্সটাইল কারখানার অযৌক্তিক লে-অফ প্রত্যাহার ও বকেয়া বেতনের দাবিতে ঢাকা-পটুয়াখালী মহাসড়ক অবরোধ হয়েছে। (২৩জুলাই) রোববার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শ্রমিকেরা বিক্ষোভ করে এ অবরোধ করেন। আন্দোলনরত শ্রমিকেরা কারখানা খুলে না দিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ফজলুর রহমান আগামী ১ আগস্ট কারখানা খুলে দেওয়া এবং বকেয়া পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ থেকে সরে আসেন। সোনারগাঁও টেক্সটাইল কারখানার জিএম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম, সদস্য সন্তু মিত্র, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মাসুম গাজী, সাধারণ সম্পাদক মো. ইমরান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।