ঢাকাFriday , 11 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ সফরের আমন্ত্রণ পেলেন শায়রুল কবির খান

Link Copied!

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হওয়ার আমন্ত্রণ পেয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান।

Advertisement

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে এ-সংক্রান্ত আমন্ত্রণপত্র পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে শায়রুল কবির খান কালবেলাকে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিনি আমন্ত্রণপত্র পেয়েছেন। এ জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর প্রেস বিভাগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Advertisement

শায়রুল কবির খান বলেন, তার সুযোগ ও সামর্থ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের প্রতি মনোযোগী থেকে দায়িত্ব পালন করাই তার লক্ষ্য।

তিনি আরও বলেন, জাতিসংঘের অধিবেশনে যেতে পারা বা না পারার চেয়েও বড় বিষয় হলো দেশ ও দলের কল্যাণে সাংবাদিকদের সঙ্গে তার যে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে, সেটিই তার কাছে আশীর্বাদ। এই বিশ্বাস ধরে রাখতে সবার কাছে দোয়া চান তিনি।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।