ঢাকাTuesday , 4 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা

Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সাময়িক অব্যাহতি পেয়েছেন।

সোমবার (৩ আগস্ট) বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৯ জুলাই বিকেলে গাজী সালাউদ্দিন তানভীরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি পোস্ট প্রকাশিত হয়। বাদীর অভিযোগ, ওই পোস্টে মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য ছিল, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, সমালোচনার পর অভিযুক্ত ব্যক্তি পোস্টটি মুছে ফেলেন।

Advertisement

বাদীপক্ষের দাবি, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করার পাশাপাশি জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। বিষয়টি দলীয় নেতাকর্মীদের নজরে আসার পর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে আইনগত পদক্ষেপ নেওয়া হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গাজী সালাউদ্দিন তানভীরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

Advertisement

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে একটি মামলা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, গত শুক্রবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক সাংগঠনিক আদেশে জানায়, গুরুতর শৃঙ্খলাভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগে দলের যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়।

দলের পক্ষ থেকে দেওয়া নোটিশে উল্লেখ করা হয়, অভিযোগের গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।