ঢাকাWednesday , 6 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পেনসিলভানিয়ায় ‘ব্যাপক জালিয়াতির’ অভিযোগ ট্রাম্পের

দেশ সময়
November 6, 2024 1:02 pm
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা চলছে। রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন। তার তুলনায় অনেকটাই পিছিয়ে আছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস।

Advertisement

এপির প্রতিবেদন থেকে জানা গেছে, এখন পর্যন্ত কমলা হ্যারিস ২১৪টি ইলেক্টোরাল কলেজে এগিয়ে আছেন। বিপরীতে ট্রাম্প এগিয়ে আছেন ২৪৭টি ইলেক্টোরাল কলেজে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যেসব অঙ্গরাজ্য ব্যবধান গড়ে দেয় অর্থাৎ, সুইং স্টেটস বলে পরিচিত অঙ্গরাজ্যগুলোতেও এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।

তবে সুইং স্টেট পেনসিলভানিয়ায় ভোটের ক্ষেত্রে ‘ব্যাপক জালিয়াতির’ অভিযোগ তুলেছেন ট্রাম্প। পেনসিলভানিয়ার শহর ফিলাডেলফিয়ায় ব্যাপক ভোটারের উপস্থিতির খবরের মধ্যে ট্রাম্প বলেছেন, ‘এই শহরে ব্যাপক জালিয়াতির বিষয়ে আমার অনেক কথা বলার আছে।’ 

Advertisement

তবে রাজ্যের এক নির্বাচন কর্মকর্তা ট্রাম্পের দাবি অস্বীকার করে এটিকে ‘বিভ্রান্তির আরেক উদাহরণ’ বলে অভিহিত করেছেন।

এদিকে, এবারের নির্বাচনে সাত সুইং স্টেটস—মিশিগান, উইসকনসিন, পেনসিলভানিয়া, জর্জিয়া, উত্তর ক্যারোলিনা, অ্যারিজোনা ও নেভাদায় বিশ্ববিদ্যালয় বা কলেজ পড়ুয়া যেসব শিক্ষার্থী অগ্রিম ভোট দিয়েছেন, তাদের বেশির ভাগই বেছে নিয়েছেন কমলা হ্যারিসকে। তবে অঙ্গরাজ্যটিতে এখন পর্যন্ত যে পরিমাণ ভোট গণনা হয়েছে, তাতে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar