ঢাকাWednesday , 6 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাম বিচে বক্তব্য দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, পাশে মেলানিয়া

দেশ সময়
November 6, 2024 2:12 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইতিহাস গড়তে চলছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিক ফল ঘোষণা না হলেও জয়ের দ্বারপ্রান্তে এই নেতা।

Advertisement

ইতোমধ্যে ট্রাম্প শিবিরে উল্লাস শুরু হয়ে গেছে। আর সমর্থকদের উদ্দেশে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্য দিচ্ছেন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে আছে স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্স।

বক্তব্যের এক পর্যায়ের ট্রাম্প ভোটার এবং স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ দেন। তুমুল করতালির মধ্য থেমে থেমে বক্তব্য দিচ্ছেন ট্রাম্প।

Advertisement

পর্দাঘেরা মঞ্চের সামনে অপেক্ষায় থাকা সমর্থকরা চিৎকার করছেন– ‘উই ওয়ান্ট ট্রাম্প, উই ওয়ান্ট ট্রাম্প’।  

 এর আগে যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সাতটি ব্যাটেলগ্রাউন্ড অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ১৯টি ইলেকটোরাল ভোট নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠা পেনসিলভেইনিয়াতেও ট্রাম্প জয়ী হয়েছেন বলে জানাচ্ছে এডিসন রিসার্চ।  এতে করে ২৬৭ টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত হয়েছে ট্রাম্পে। জয় থেকে দূরে মাত্র ৪ টি। জয়ের জন্য ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট দরকার হয়। 

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar