ঢাকাMonday , 25 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে সরকারবিরোধী বিক্ষােভে প্রতিদিন ১৯০ বিলিয়ন রুপি ক্ষতি

দেশ সময়
November 25, 2024 12:10 pm
Link Copied!

পাকিস্তানে সরকারবিরোধী বিক্ষােভের জেরে রাজধানী ইসলামাবাদকে পুরো দেশকে বিচ্ছিন্ন করে রাখছে দেশটির সরকার। এতে দেশের অভ্যন্তরীণ পরিবহণ ব্যবস্থা ভেঙে পড়ায় আমদানি-রপ্তানি ব্যাহত হচ্ছে। এই অর্থনৈতিক ক্ষতির পরিমান কমপক্ষে দৈনিক ১৯০ বিলিয়ন রুপির কাছাকাছি।

Advertisement

রোববার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

শনিবার ইসলামাবাদে পিটিআইয়ের প্রতিবাদ মিছিল চলাকালীন কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পাকিস্তান সরকার কর্তৃক আরোপিত সবচেয়ে খারাপ লকডাউন প্রত্যক্ষ করেছে।

Advertisement

বিক্ষোভ শুরুর ৪৮ ঘণ্টা আগেই সরকার সব যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়। এই সিদ্ধান্ত ইসলামাবাদসহ রাজধানী আশপাশের জনগণের দুর্দশার পাশাপাশি দুটি প্রদেশ পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়ার স্বাভাবিক জীবন ও ব্যবসাকে পঙ্গু করে দিয়েছে।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়েছে, জিডিপি যা এই অর্থবছরে ৩.৬ শতাংশ বৃদ্ধির অনুমান করা হয়েছে। কিন্তু রাজনৈতিক আন্দোলনের কারণে প্রতিদিন ক্ষতি হচ্ছে। এতে অনুমান করা হচ্ছে, কৃষি খাতে দৈনিক ২৬ বিলিয়ন ডলার, শিল্পের ২০.৪ বিলিয়ন রুপি এবং পরিষেবা খাতে ক্ষতির পরিমাণ ৬৬ বিলিয়ন রুপি।

Advertisement

মন্ত্রণালয়ের আরো তথ্য বলছে, আনুমানিক দৈনিক জিডিপি ৩৪২ বিলিয়নের পরিবর্তে রাজনৈতিক আন্দোলন এবং শাটডাউনের কারণে ১৯৮ বিলিয়ন হচ্ছে। এটা প্রত্যাশিত যে প্রতিদিন ১৪৪ বিলিয়ন রুপির আনুমানিক ক্ষতি হবে।

যান চলাচল বন্ধের পাশাপাশি ইন্টারনেট সেবাও বন্ধ করে দেয় পাকিস্তান সরকার। এতে ব্যবসায়িক লোকসান আরো বাড়ছে।  সবমিলিয়ে অর্থনৈতিক অস্থিতিশীলতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে সরকারের পক্ষে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar