ঢাকাSaturday , 15 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে ‘ক্লিন উইক’ অভিযান

Link Copied!

জনসচেতনতা বাড়ানো এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে মিরপুর মডেল থানার আশপাশের এলাকায় বিশেষ সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ‘ক্লিন উইক’ পরিচালনা করা হয়েছে।

Advertisement

অভিযানে অংশ নেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিসটি, ঢাকা মহানগর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাভেলসহ ঢাকা মহানগর উত্তর বিএনপি ও এর অঙ্গসংগঠনের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

Advertisement

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, নগরীর পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের একার নয়। নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণ ও সচেতনতার মাধ্যমেই একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব।

Advertisement

সংশ্লিষ্টরা জানান, নগর পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে দায়িত্বশীল নাগরিক আচরণ গড়ে তোলাই ‘ক্লিন উইক’ কর্মসূচির অন্যতম লক্ষ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমে নগরবাসীর অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।