ঢাকাMonday , 23 December 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

পদক্ষেপ নিতে ইরানের প্রক্সি ফোর্সের প্রয়োজন নেই: খামেনি

দেশ সময়
December 23, 2024 4:23 pm
Link Copied!

মধ্যপ্রাচ্যে জঙ্গি গোষ্ঠীগুলো তেহরানের প্রক্সি হিসেবে কাজ করে পশ্চিমাদের— এমন দাবি অস্বীকার করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার প্রক্সি ফোর্সের কথা অস্বীকার করে খামেনি জানান, কারো বিরুদ্ধে পদক্ষেপ নিতে তার দেশের কোনো প্রক্সি ফোর্সের প্রয়োজন নেই।

Advertisement

লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং গাজায় হামাস ইসরাইলের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়া ও সম্প্রতি সিরিয়ার মিত্র বাশার আল আসাদের পতনের পর আয়াতুল্লাহ খামেনি এমন মন্তব্য করেছেন।

সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে লোহিত সাগরের শিপিং লেনগুলিতে আক্রমণ চালাচ্ছে। যার  পেছনে ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। পরিপ্রেক্ষিতে প্রক্সি বাহিনী নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন খামেনি।

Advertisement

তিনি বলেন, ‘ইসলামিক প্রজাতন্ত্রের কোনো প্রক্সি বাহিনী নেই। ইয়েমেন যুদ্ধ করে কারণ তার বিশ্বাস আছে। হিজবুল্লাহ লড়াই করে কারণ বিশ্বাসের শক্তি তাদের মাঠে টেনে আনে। হামাস জিহাদ করে কারণ তাদের বিশ্বাস তাদের তা করতে বাধ্য করে। আর সে জন্যই তারা তা করে। আমাদের প্রক্সি হিসাবে কাজ করে না।’

খামেনি আরও বলেন, ‘তারা (আমেরিকানরা) বলে চলেছে যে ইসলামিক প্রজাতন্ত্র এই অঞ্চলে তার প্রক্সি বাহিনী হারিয়েছে! এটি আরেকটি ভুল। যদি আমরা পদক্ষেপ নিতে চাই, আমাদের প্রক্সি বাহিনীর প্রয়োজন নেই।’

সিরিয়ার বিদ্রোহীদের কারণে তেহরানের মিত্র আসাদের পতন নিয়েও কথা বলেছেন খামেনি। তিনি বলেন, ‘দেশটির যুবকদের হারানোর কিছু নেই। যার বিশ্ববিদ্যালয়, স্কুল, বাড়ি, রাস্তা এবং জীবন অনিরাপদ; তার কী করা উচিত? যারা এই নিরাপত্তাহীনতার পরিকল্পনা করেছে এবং যারা এটি বাস্তবায়ন করেছে তাদের বিরুদ্ধে তাকেই শক্তি ও দৃঢ় সংকল্পের সাথে দাঁড়াতে হবে। আল্লাহ ইচ্ছা করলে তিনি তাদের জয়ী করবেন।’

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ভূমিকা নিয়ে খামেনি বলেন, ইরানি জাতি তাদের শক্তিশালী পায়ের নিচে তাদের পদদলিত করবে যারা এ বিষয়ে আমেরিকার ভাড়াটের ভূমিকা মেনে নেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।