ঢাকাSunday , 22 October 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নিষেধাজ্ঞা না মেনে ইলিশ শিকার- দুমকিতে দু’জেলের জেল- জরিমানা

দেশ সময়
October 22, 2023 12:58 pm
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে পায়রা নদীতে ইলিশ শিকারের অপরাধে মোঃ সাইদুল ইসলাম মৃধা (৫০) নামের এক জেলেকে এক মাসের কারাদণ্ড ও মাঈনুল ইসলাম (১৬) নামের এক কিশোরকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিস মোঃ আলো ইমরান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারে আটককৃত সাইদুল ইসলাম মৃধা ও মাঈনুল ইসলামকে এ জেল- জরিমানার দণ্ডাদেশ দেন।
এর আগে একই দিন সকাল ১১টার দিকে উপজেলার পাতাবুনিয়া ফেরীঘাট সংলগ্ন পায়রা নদীতে নিষেধাজ্ঞা লঙ্ঘণ করে ইলিশ শিকারকালে মৎস্য বিভাগের নিয়মিত অভিযানে নৌকা জালসহ বাপ-বেটাকে আটক করা হয়। দন্ডপ্রাপ্ত আসামীদ্বয়ের গ্রামের বাড়ি পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নে।
অভিযানে অংশ নেন বরিশালের বিভাগীয় উপ পরিচালক নৃপেন্দ নাথ বিশ্বাস, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেড, দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইসলাম, দুমকী থানা পুলিশ এবং কোস্ট গার্ডের স্পেশাল টিম।
দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোঃ আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar