ঢাকাSunday , 25 June 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

নাচোলে নৌকা প্রতীকের এমপি মনোনয়ন প্রত্যাশী মোস্তফা বিশ্বাস এর মতবিনিময়

দেশ সময়
June 25, 2023 4:03 pm
Link Copied!

মোঃ নাসিম: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন ৪৪-চাঁপাইনবাবগঞ্জ ২-আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য এবং সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের এমপি মনোনয়ন প্রত্যাশী গোলাম মোস্তফা বিশ্বাস।

Advertisement

৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে
আজ রোববার বিকেলে উপজেলার নেজামপুর ইউনিয়নের কেন্দুয়া পঞ্চানন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম এর সঞ্চালনায় মতবিনিময় সভা করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব মহিলা লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, সাবেক ছাত্রনেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম, নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা আদিবাসী একাডেমীর সভাপতি শ্রী বিধান শিং,
নাচোল উপজেলা সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি আবুল কাশেম, সাবেক মেম্বার আব্দুস সামাদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগ কর্মী মামুন আর রশিদ, বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলসাবা, নেজামপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন শামীম প্রমুখ।

Advertisement

এছাড়াও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় কালে প্রধান অতিথি তার বক্তব্যের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তার উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন এবং সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ভেদাভেদ ভুলে এক সাথে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।