ঢাকাFriday , 26 May 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

নলছিটিতে ঋণের ভার বহন না করতে পেরে ভ্যানচালকের মৃত্যু

দেশ সময়
May 26, 2023 8:15 am
Link Copied!

মো. গোলাম মাওলা, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলায় ঋণের ভার সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন ভ্যানচালক মো. ইউসুফ আলী মৃধা। (২৬মে) শুক্রবার সকালে তার নিজ বসতঘরের পাশের কৃষি জমি থেকে তাকে আহত অবস্থায় হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরিবারের লোকজনের ধারনা তিনি বিষাক্ত কোন কিছু পান করেছিলেন।

Advertisement

জানা গেছে, উপজেলার পৌর এলাকার সারদল গ্রামের হাকিম মৃধার ছেলে ইউসুফ আলী মৃধা(৪৫) শুক্রবার রাতে বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন খুজতে বের হলে বাড়ির পাশে কৃষি জমিতে তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের ভাই ইউনুস মৃধা জানান, সে বিভিন্ন এনজিওর কাছ থেকে প্রায় তিন লক্ষাধিক টাকা ঋণ নিয়ে নিজের বসতঘর তৈরি করার কাজে খরচ করেছেন। এছাড়া হাত উদ্ধারও আছেন বেশ কিছু টাকা। এসব নিয়ে বেশ চিন্তিত ছিলেন। বৃহস্পতিবার বিকেলে বেশ কয়েকজন এনজিও কর্মী বাড়িতে কিস্তির জন্য তাকে খুঁজে গিয়েছেন।

Advertisement

নিহত ইউসুফ আলী মৃধার সংসারে তিনটি কন্যা শিশু রয়েছে। তাদের ভবিষ্যৎ নিয়ে হতাশা প্রকাশ করেছেন তার একাধিক প্রতিবেশী।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।