ঢাকাThursday , 31 October 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

দেশে পৌঁছেছে সাফজয়ী বাংলাদেশ দল

দেশ সময়
October 31, 2024 4:04 pm
Link Copied!

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শিরোপাজয়ী নারী দল ঢাকায় পৌঁছেছে।

বিজি-৩৭২ ফ্লাইটযোগে হজরত শাহজালাল (রা:) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ দল। সেখানে ব্রিফিং অনুষ্ঠিত হবে। এরপর ফুটবলার, কোচ ও তাদের সঙ্গে থাকা কর্মকর্তারা ছাদখোলা বাসে পাবেন সংবর্ধনা। 

Advertisement

দুই বছর আগেও নেপালকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে ফিরেছিল সাবিনারা। ফুলের শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনার পর তারা ছাদখোলা বাসে উঠেছিল।

এবারো কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার সন্ধ্যায় গ্যালারি ভর্তি দর্শক উপভোগ করছেন টানটান উত্তেজনাপূর্ণ এক ফাইনাল। আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ ও নেপাল।

Advertisement

মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমার চোখ ধাঁধানো নিশানাভেদে শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাঘিনীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।