ঢাকাFriday , 5 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে লাঙ্গল ও ডাব মার্কার সমর্থকদের সংঘর্ষে আহত ৮

দেশ সময়
January 5, 2024 1:44 pm
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর দুমকিতে লাঙ্গল ও ডাব মার্কার সমর্থকদের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষ দর্সী সূত্রে জানা যায়, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাসুদ আল মামুনের নেতৃত্বে দুমকি পীরতলা বাজারে লিফলেট বিতরণ করছিলেন। একই সময় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম মৃধ্যা ও যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু শৈলেন চন্দ্রের নেতৃত্বে ডাব প্রতীকের সমর্থনে গণসংযোগ করতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন লাঙ্গল প্রতীকের রিপন হাওলাদার (৪০), মানসুর আলম (৩৩), শাহিন গাজী (৩১) এবং ডাব প্রতীকের সমর্থক মো. বেল্লাল (৩৫), শহিদুল ইসলাম(২৪)। আহত বাকিদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
গুরুতর আহত রিপন হাওলাদারকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আওয়ামী লীগ নেতা ইউনুস আলী মৃধ্যা ও মো. শহিদুল ইসলাম বলেন, আমরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে দুমকির পীরতলা বাজারে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছিলাম। এমন সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাসুদ আল মামুনের নেতৃত্বে উশৃংখল একদল কর্মী আমাদের উপরে হামলা চালায়। এতে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আহত হয়।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাসুদ আল মামুন বলেন, আমরা বালুর মাঠে জনসভা শেষে দুমকির পীরতলা বাজারে লিফলেট বিতরণ করতে গেলে আমাদের উপর ডাব মার্কার সমর্থকরা আতর্কিত হামলা চালায়। এতে আমাদের ৪ নেতাকর্মী আহত হয়। গুরুতর আহতের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar