ঢাকাTuesday , 25 July 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে মৎস্য সপ্তাহে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়

দেশ সময়
July 25, 2023 10:26 am
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ”-এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর দুমকিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম মতবিনিময় অনুষ্ঠানে মৎস্য সপ্তাহের কর্মসূচি ঘোষনা করেন। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। সভায় মৎস সম্পদ সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তরের গৃহীত কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে দুমকিতে পোনা মাছ অবমুক্তকরণ, শোভাযাত্রা, আলোচনা সভা, প্রামান্য চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।