ঢাকাSaturday , 10 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে দুই ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

দেশ সময়
June 10, 2023 5:59 pm
Link Copied!

মোঃ জসিম উদ্দিন, দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি: আগামী ১৭ জুলাই পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন।
আসন্ন এ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন লেবুখালী ইউনিয়নে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম তুহিন।
শ্রীরামপুর ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো: আমিনুল ইসলাম সালাম।
শ্রীরামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো: আমিনুল ইসলাম সালাম বলেন, এর আগেও আমি নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করে চেয়ারম্যান হয়েছি এবং দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে সুখে-দুঃখে জড়িত ছিলাম। দল আমাকে মনোনয়ন দিয়েছে। এজন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি ধন্যবাদ জানাই।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, দুই ইউপিতেই ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৯ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই। ২৫ জুন প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar