ঢাকাMonday , 6 November 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে আ’লীগের শান্তি সমাবেশ

দেশ সময়
November 6, 2023 6:08 pm
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: অবরোধের নামে বিএনপি-জামায়াতের গাড়ী ভাংচুর, অগ্নি সন্ত্রাস, নিরীহ মানুষকে পুড়িয়ে মেরে ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন কস্মিনকালেও পূরণ হবে না। জনগণের ওপর আস্থা হারিয়ে বিএনপি জামায়াত এখন নৈরাজ্যের পথে ধরেছে। দেশবাসীকে সাথে নিয়ে বিএনপি জামাতের ধংসাত্মক কার্যকলাপ প্রতিহত করতে হবে।
সোমবার (৬ নভেম্বর) সকাল ১১টায় পটুয়াখালীর পাগলায় উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের আয়োজিত শান্তি সমাবেশে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে বিনেপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত সাংসদ এড. আফজাল হোসেন প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাজাহান আকন সেলিমের সঞ্চালনায় সমাবেশে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, জেলা পরিষদ চেয়ারম্যান এড. হাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা আ’লীগের সিনিয়র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শত শত নেতা-কর্মীরা সমাবেশ স্থলে সমবেত হন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।