ঢাকাTuesday , 11 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

তথ্যমন্ত্রীর বাড়িতে মার্কিন রাষ্ট্রদূতের মধ্যাহ্নভোজে অংশগ্রহণ

Link Copied!

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বরিশাল সফরের দ্বিতীয় দিনে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গৌরনদীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন।

সোমবার (১০ আগস্ট) অনুষ্ঠিত এ মধ্যাহ্নভোজের তথ্য নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন তথ্যমন্ত্রী। তিনি জানান, আনুষ্ঠানিক কূটনৈতিক কর্মসূচির বাইরে এ আয়োজনের মাধ্যমে মার্কিন রাষ্ট্রদূত বরিশালের স্থানীয় সংস্কৃতি, মানুষের জীবনযাপন এবং ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।

মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার আগে তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

Advertisement

পরে মধ্যাহ্নভোজে বরিশালের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। খাবারের তালিকায় ছিল ইলিশ, আইড়সহ কয়েক ধরনের মাছ, বিভিন্ন ভর্তা-ভাজি এবং গ্রামবাংলার প্রচলিত নানা দেশীয় পদ।

[crp]

মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয় গৌরনদীর জনপ্রিয় শচীন ঘোষের রসমালাই, দধি এবং বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি।

Advertisement

তথ্যমন্ত্রীর ফেসবুক পোস্টে বলা হয়, স্থানীয় খাবারের বৈচিত্র্য এবং বরিশালের ঐতিহ্যবাহী আতিথেয়তার কারণে এ মধ্যাহ্নভোজ মার্কিন রাষ্ট্রদূতের জন্য একটি বিশেষ সাংস্কৃতিক অভিজ্ঞতা হয়ে ওঠে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।