রাজধানীতে আগামী ২ নভেম্বর জাতীয় পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে ঢাকা সংলগ্ন সাংগঠনিক জেলাগুলোর নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে এ সভা হয়।

এতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকন, মীর আব্দুস সাত্তারসহ ঢাকা সংলগ্ন সাংগঠনিক জেলা সমূহের সভাপতি/ সাধারণ সম্পাদকসহ প্রায় ৩০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
