ঢাকাTuesday , 12 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ড. ইউনূসের নেতৃত্বে সমৃদ্ধ হবে বাংলাদেশ: গ্র্যান্ড ইমাম

দেশ সময়
November 12, 2024 5:51 pm
Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ড. আহমেদ আল তাইয়েব।তিনি বলেছেন, তার (ড. ইউনূস) নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধ হবে এবং উন্নতি করবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস মঙ্গলবার সকালে আজারবাইজানের রাজধানী বাকুর রিটজ কার্লটন হোটেলে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় অধ্যাপক ইউনূসকে হাজার বছরের পুরোনো প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা প্রদানের জন্য আমন্ত্রণ জানান গ্র্যান্ড ইমাম।আল আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেন্ড স্কলারশিপ ঘোষণা করবে বলেও জানান তিনি।

Advertisement

আহমেদ আল তাইয়েব বলেন, ‘আপনার নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা আশাবাদী। আপনি একজন বিচক্ষণ মানুষ। বিপ্লবের পর বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে। আমি আপনাকে বিচক্ষণতার সঙ্গে কাজ করার জন্য স্যালুট জানাই।’

ড. ইউনূস তাকে আমন্ত্রণ জানানোর জন্য গ্র্যান্ড ইমামকে ধন্যবাদ জানান।একই সঙ্গে তিনি গ্র্যান্ড ইমামকে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সফরে এসে সশরীরে ঘুরে দেখার আমন্ত্রণ জানান।

বৈঠকে গণঅভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারের উদ্যোগ নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া সফল হবে- এমন প্রত্যাশার কথা জানিয়ে গ্র্যান্ড ইমাম প্রফেসর ইউনূসের নেতৃত্ব, তার সামাজিক সেবা, ক্ষুদ্র ঋণদাতা হিসেবে গ্রামীণ ব্যাংকের অগ্রণী ভূমিকা এবং দারিদ্র্য মোকাবিলায় তার আজীবন প্রচেষ্টার প্রশংসা করেন।

বৈঠকে আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. ইউনূস।এ সময় বাংলাদেশে গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের একটি সংকলন ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ গ্র্যান্ড ইমামকে উপহার দেন প্রধান উপদেষ্টা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।