ঢাকাThursday , 7 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের জয়ে যে প্রতিক্রিয়া জানাল তালেবান সরকার

দেশ সময়
November 7, 2024 4:58 pm
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় ওয়াশিংটন-কাবুল ‘সম্পর্কের নতুন অধ্যায়’ শুরু হতে পারে বলে আশাবাদী আফগানিস্তানের শাসক তালেবান। তালেবান সরকারের মুখপাত্র আবদুল কাহার বলখি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

Advertisement

২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আসনে বসেই ডেমোক্র্যাট নেতা জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন। আর সেই প্রত্যাহারপর্ব শেষ হওয়ার আগে কাবুলসহ গোটা দেশের দখল নিয়েছিল তালেবান। এক সময় আমেরিকার গুয়ান্তানামো বে কারাগারে বন্দি কয়েক জন তালিবান নেতা নতুন সরকারের নানা পদে বসেছিলেন। কিন্তু হোয়াইট হাউসে রিপাবলিকান ট্রাম্পের প্রত্যাবর্তন তালেবানকে নতুন সঙ্কটে ফেলতে পারে বলে মনে করছেন কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকদের অনেকে।

ঘটনাচক্রে, আমেরিকার প্রেসিডেন্ট পদে রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশ থাকাকালীন আমেরিকায় ৯/১১ হামলা হয়েছিল। তার প্রতিক্রিয়ায় আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের খোঁজে আফগানিস্তানে হামলা শুরু করেছিল আমেরিকার নেতৃত্বাধীন নেটো বাহিনী। পতন হয়েছিল তৎকালীন তালেবান সরকারের। 

Advertisement

এই আবহে ২০২০ সালে আমেরিকা-তালিবান দোহা চুক্তির দিকে ইঙ্গিত করে কাহার বলেন, ট্রাম্পের প্রথম মেয়াদেই কিন্তু ওই চুক্তি হয়েছিল। যার পরিণতিতে আফগানিস্তানের মাটি থেকে সেনা সরিয়েছিল আমেরিকা। আমরা আশাবাদী, দ্বিপাক্ষিক সুসম্পর্কের স্বার্থে ওয়াশিংটন বাস্তববাদী পথেই এগোবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।