ঢাকাWednesday , 31 May 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠির শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন

দেশ সময়
May 31, 2023 6:32 pm
Link Copied!

মোঃ গোলাম মাওলা, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় স ছয়রকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় কর্তৃক ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন।

Advertisement

সম্প্রতি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইদ উর রহমান স্বাক্ষরিত এক পত্রে ২০২২-২৩ অর্থ বছরে দক্ষতা মুল্যায়নে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেব নির্বাচিত করা হয়।

এ নিয়ে তিনি নবমবারের মতো জেলা শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ ২০২২-২৩ অর্থবছরে উন্নয়ন বাজেট” ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা” তহবিল হতে প্রাপ্ত অর্থের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা ও কর্মতৎপরতার মূল্যায়নে জেলা পর্যায়ের প্রতিবেদনে এ শ্রেষ্ঠত্বের সম্মানে ভূষিত করা হয়।

Advertisement

অনুভূতি প্রকাশ করতে গিয়ে শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন বলেন, এই অর্জন আমি আমার প্রিয় শৌলজালিয়া ইউনিয়নবাসির প্রতি উৎসর্গ করলাম। এ অর্জনে সকল সহায়তাকারীর প্রতি কৃতজ্ঞ জানাই। আগামী দিনে সকলের সহযোগিতা নিয়ে শৌলজালিয়া ইউনিয়নকে বাংলাদেশের মধ্যে একটি মডেল ইউনিয়নে পরিণত করাই আমার লক্ষ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।