ঢাকাSaturday , 1 July 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ৮০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

দেশ সময়
July 1, 2023 2:11 pm
Link Copied!

মোঃ গোলাম মাওলা, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয় উপজেলায় ৮০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। (১জুলাই) শনিবার ভোরে থানার ওসি মো.শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বিনাপানি বাজার এলাকা থেকে এসব ফেন্সিডিল ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

Advertisement

এসময় তাদের বহনকারী নীল রংয়ের একটি পিকআপ গাড়ী (যশোর-ন-১১০৪) জদ্ধ করা হয়। এ ঘটনায় থানার এসআই মো.মাহামুদুর রহমান বাদী হয়ে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মৃত শুকুর আলীর ছেলে মো.বাবলুর রহমান দফাদার ওরফে বাবলু (৪২) এবং একই উপজেলার সুটিপুর গ্রামের কালিদাসের ছেলে জয়দেব দাস (২৪) কে আসামী করে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে।

থানার ওসি মো.শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামী বাবলুর রহমান দফাদারের বিরুদ্ধে যশোর কোতয়ালী ও গোপালগঞ্জ সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আসামীদের কোর্টে চালান করা হয়েছে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।