ঢাকাTuesday , 16 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে বাস চাপায় ব্যবসায়ী নিহত

দেশ সময়
April 16, 2024 6:30 pm
Link Copied!

মো. গোলাম মাওলা, ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়ায় ভান্ডারিয়া-কাঠালিয়া আঞ্চলিক মহাসড়কের বান্ধাঘাটা এলাকায় বাস চাপায় আবু তালুকদার নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

Advertisement

১৫ এপ্রিল সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার বান্ধাঘাটা বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালুকদার উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে এবং বান্ধাঘাটা বাজারে মুদি দোকানি ছিলো।

এলাকাবাসী জানান, ব্যবসায়ী তালুকদার তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। তিনি বাড়ি থেকে কিছু দূর যেতেই ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী পরিবহন পিছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে প্রচন্ড আঘাত ও চোট পেয়ে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই সে নিহত হয়।

Advertisement

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা বন্ধ করে দেয়। অবরোধে তিন থেকে চার ঘণ্টা রাস্তা বন্ধ হয়ে শতাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar