ঢাকাTuesday , 4 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে গবেষণার আহ্বান ধর্মসচিবের

Link Copied!

জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামা, ইমাম-খতিব এবং মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান যথাযথভাবে নথিবদ্ধ ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি)। তিনি বলেন, এ বিষয়ে বিস্তৃত গবেষণা পরিচালনা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্ভরযোগ্য তথ্যভিত্তিক দলিল তৈরি করা প্রয়োজন। এ কাজে ইসলামিক ফাউন্ডেশনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনি শিক্ষার্থী ও আলেম-ওলামার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মসচিব বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি আলেম-ওলামা, ইমাম-খতিব এবং দ্বীনি শিক্ষার্থীরাও সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাদের অভিজ্ঞতা, অবদান ও ত্যাগের ঘটনাগুলো তথ্যভিত্তিকভাবে সংরক্ষণ করা সময়ের দাবি।

Advertisement

তিনি আরও বলেন, ইতিহাস রচনার ক্ষেত্রে নির্ভুল ও প্রমাণভিত্তিক তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে যেন কোনো ঐতিহাসিক ঘটনা বিকৃত না হয়, সে জন্য প্রত্যক্ষদর্শী, অংশগ্রহণকারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য, দলিল ও অন্যান্য প্রামাণ্য তথ্য সংরক্ষণ করা প্রয়োজন।

ইসলামিক ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়ে মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, দেশের মসজিদ, মাদ্রাসা ও দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে প্রতিষ্ঠানটির ঘনিষ্ঠ সম্পৃক্ততা রয়েছে। ফলে আলেম-ওলামা ও দ্বীনি শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে গবেষণা, তথ্য সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহণ এবং প্রকাশনা তৈরিতে ইসলামিক ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Advertisement

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহ বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা, সম্মিলিত ইমাম-খতিব পরিষদের আমির মুফতি আবু আজহারুল ইসলাম, মহাসচিব মুফতি শরীফ উল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি এম. এ. বারীসহ অন্যান্য অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।