ঢাকাMonday , 10 July 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে গম ও ভুট্টা ফসলের গবেষণা–সম্প্রসারণ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

দেশ সময়
July 10, 2023 2:45 pm
Link Copied!

সৈয়দ সাজন আহমেদ রাজু: গম ও ভুট্টা ফসলের আঞ্চলিক গবেষণা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র জামালপুরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ৯ জুন ২০২৩ ইং বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, জামালপুর আঞ্চলিক কেন্দ্র এ কর্মশালার আয়োজন করে।
গম ও ভুট্টা গবেষণা জামালপুর আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ( প্রশাসন ও অর্থ ) ড.মোঃ আবু জামান সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিক , জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ মনজুরুল কাদির, কৃষক প্রতিনিধি আনসার আলী প্রমুখ। কর্মশালায় বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।