ঢাকাWednesday , 21 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চাটমোহর ক্রিকেট একাডেমির আয়োজনে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

দেশ সময়
February 21, 2024 4:50 pm
Link Copied!

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে পাবনার চাটমোহর ক্রিকেট একাডেমির আয়োজনে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাতটায় প্রথমে উপজেলা শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন চাটমোহর ক্রিকেট একাডেমির খেলোয়াররা।

পরে শুরু হয় ম্যারাথন প্রতিযোগিতা। উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে হরিপুর পর্যন্ত ৫ কিলোমিটার ব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Advertisement

প্রতিযোগিতায় অংশ নেন ৪৪ জন প্রতিযোগি। তাদের মধ্যে প্রথম দশজন প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়।

পুরস্কার প্রাপ্তরা হলেন, নাহিদ, সজিব, সিহাব, অন্তর, রাকিব, শুভ, রাজুু কুন্ডু, সালমান, সিয়াম ও শাওন।

Advertisement

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, ফজলুল হক কালু, মেহেদী হাসান হিমু, হাবিব, সাগর ও সিমান্ত।

চাটমোহর ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক ফজলুল হক কালু জানান, এ নিয়ে চতুর্থবারের মতো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ভাষা শহীদদের স্মরণে চাটমোহর ক্রিকেট একাডেমির খেলোয়াড়দেরকে নিয়ে একুশে ফেব্রুয়ারিতে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar