ঢাকাThursday , 30 November 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের আব্দুল্লাহ আল মামুন

দেশ সময়
November 30, 2023 6:04 pm
Link Copied!

মোঃ নাসিম, স্টাফ রিপোর্টারঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে (নাচোল-গোমস্তাপুর -ভোলাহাট) থেকে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার ৩০ নভেম্বর বিকাল ৪:০০ টায় জেলা প্রশাসনের কার্যালয়ে এ কে এম গালিভ খান ও জেলা প্রশাসক ও রিটারিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশ কংগ্রেস সভাপতি ইমদাদুল হক বাদশা, কেন্দ্রীয় কমিটির সহ শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন, গোমস্তাপুর উপজেলা সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শাহাব উদ্দিন ও সদস্য সাকির হোসেন জামিল হোসেন, বাংলাদেশ কংগ্রেস সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা । এর আগে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে জেলা চত্বরে হাজির হয়ে জেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ১৭ ই ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ই ডিসেম্বর ।
বাংলাদেশ কংগ্রেস প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন- সুস্থ ও অবাধ নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আমি আশাবাদী।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।