ঢাকাTuesday , 4 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

গেন্ডারিয়ায় নাগরিক সমস্যা ও অপরাধ নিয়ন্ত্রণে সরেজমিন পরিদর্শনে ইশরাক হোসেন

Link Copied!

ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া ৪৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

সোমবার (৩ আগস্ট) গেন্ডারিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখার সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় রাস্তা, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ, যানজট, পরিবেশ ও নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যা সম্পর্কে তাদের মতামত শোনেন। পাশাপাশি মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়েও স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন।

পরিদর্শনকালে ইশরাক হোসেন ৪৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক, আবাসিক এলাকা ও আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি এলাকার রাস্তার অবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, আবর্জনা অপসারণ ও বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন।

Advertisement

স্থানীয় বাসিন্দারা এ সময় মাদক ব্যবসা, ছিনতাই, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।

এ ছাড়া গেন্ডারিয়া রেলস্টেশন ও এর আশপাশের নিরাপত্তা ব্যবস্থাও পরিদর্শন করেন সংসদ সদস্য। রেলস্টেশনকেন্দ্রিক অপরাধ প্রতিরোধ, সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

Advertisement

পরিদর্শনের অংশ হিসেবে এলাকার পুকুর ও পরিবেশের সার্বিক অবস্থাও পর্যবেক্ষণ করা হয়। পুকুর সংরক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা, আবর্জনা অপসারণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরিদর্শন শেষে ইশরাক হোসেন বলেন, গেন্ডারিয়ার বিভিন্ন নাগরিক সমস্যা পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে মাদক, ছিনতাই, কিশোর গ্যাং দমন এবং গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করে নাগরিকদের নিরাপদ ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।