ঢাকাSunday , 3 December 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে আগুন

দেশ সময়
December 3, 2023 3:10 pm
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৩ ডিসেম্বর) রাত ৮ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা বাস টার্মিণাল এলাকার জেলা ট্রাফিক পুলিশ বক্সের পাশে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস যাত্রী উঠানোর জন্য চন্দ্র টার্মিনাল এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ে কয়েকজন দুর্বৃত্ত এসে যাত্রীবাহী বাসটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

এ সময় গাড়িতে থাকা চালক সহকারি ও কয়েকজন যাত্রী তাড়াহুড়ো করে নামতে গেলে অনেকেই আহত হন। আশপাশের লোকজনের চিৎকারে চন্দ্রা এলাকায় টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌছায়। ততোক্ষণে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।

Advertisement

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান অগ্নিসংযোগের ঘটনাটি নিশ্চিত করে বলেন।এ ঘটনায় জড়িতদের ব্যাপারে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা চলমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।