ঢাকাThursday , 3 August 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত যুবক মারা গেছে

দেশ সময়
August 3, 2023 1:26 pm
Link Copied!

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে একখন্ড বিতর্কিত জমির দখল নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জাকির হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে । বুধবার গভীর রাতে সে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত জাকির হোসেন (৩৫) উপজেলার মাঝুখান গ্রামের মো: সাহাবুদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মাঝুখান গ্রামের মৃত সাহাবুদ্দিনের রেখে যাওয়া জমি তার ছেলে-মেয়েরা দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছে। কিছু দিন যাবত একই গ্রামের সফিকুল ইসলাম গং মালিকানা দাবী করে সেই জমি জবর দখল করার চেষ্টা করছিল। সোমবার সকালে সফিকুল গংররা ওই জমিতে জোরপুর্বক ঘর নির্মাণ করতে গেলে জমির মালিক জাকির হোসেন ও তার স্বজনরা তাদের বাধা দেয়। এঘটনার একপর্যায়ে ঐদিন রাত সাড়ে ১০টার দিকে জাকির হোসেন বাড়ির সামনে রাস্তায় বের হলে আগে থেকে ওঁত পেতে থাকা প্রতিপক্ষ সফিকুল ইসলামের নেতৃত্বে ৫/৭জনের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে সন্ত্রাসীরা তাকে ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।সেখানে তার অবস্থার আরো অবনতি হলে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে সে মারা যায়। ওই ঘটনায় নিহতের জায়েদা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন। কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় নিহতের মা জায়েদা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।