ঢাকাFriday , 9 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরের উদ্যেগে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

দেশ সময়
June 9, 2023 5:38 pm
Link Copied!

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী পঞ্চবটি তলা সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে উদ্যোগে বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বোয়ালী পঞ্চবটি তলা সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। এই সময় সভাপতিত্ব করেন মন্দিরের সভাপতি অখিলেশ মজুমদার, অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারন সম্পাদক গোপাল চন্দ্র দাস।

Advertisement

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিকদার মোশাররফ হোসেন,গাজীপুুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির,কালিয়াকৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন,কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি বাবু চান মোহন রায়।
এ সময় অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করেন পাকুল্লার দুলাল চক্রবর্তী, সাতক্ষীরার কুমারী আসলতা সরকার,নওগাঁর কুমারী সুমিত্রা সরকার মিতালী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar